1 Answers

বাসি-পচা খাবার ও জীবাণুবাহী মাছি আমাশয় রোগের বিস্তার ঘটায়।

আমাশয় একটি জীবাণুঘটিত রোগ এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা না করলে দীর্ঘমেয়াদি বা ক্রনিকরূপে পরিণত হয়। আমাশয় প্রধানত অ্যামিবিক ও ব্যাসিলারি এ দুই ধরনের হয়।

অ্যামিবিক আমাশয় বা সাদা আমাশয়ের ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় তা হলো হঠাৎ তলপেটে মোচড়ানো ব্যথা অনুভব হয়। এ রোগে ১০-১২ বার পায়খানা হয়। অল্প পরিমাণে পায়খানা হলেও বারবার পায়খানার বেগ হয়, মাঝে মধ্যে পেটে অতিরিক্ত গ্যাস হয় এবং বমি বমি ভাব হয় ও অনেক সময় পানির স্বল্পতাও দেখা দিতে পারে। ব্যাসিলারি আমাশয়ে তথা রক্ত আমাশয়ের ক্ষেত্রে শরীরে জ্বর থাকতে পারে, পায়খানার মাত্রা অত্যধিক বেশি প্রায় ১৫-২০ বার হয়। পায়খানার সাথে রক্ত পড়ে এবং মিউকাস বা আম বেশি থাকে। এসকল লক্ষণগুলো আমাশয় রোগীর ক্ষেত্রে দেখা যায়।

4 views

Related Questions