1 Answers
তারুণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিকাশমূলক কাজ। তরুণ বয়সের সব ধরনের বিকাশমূলক কাজের অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে শিশুসুলভ মনোভাব, আচরণ পরিত্যাগ করার যোগ্যতা অর্জন এবং ক্রমশ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করা।
তরুণ-তরুণীরা নিজেকে অন্যের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে সচেষ্ট হয়। শৈশবে ছেলেমেয়েরা পরস্পরের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করে থাকে। কিন্তু তরুণ বয়সে এসে তারা একে অপরকে বুঝতে শেখে এবং পরস্পর সমঝোতাপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করে। তরুণ-তরুণীরা স্বাধীনভাবে চলতে চায়। আবার মা-বাবার ভালোবাসার বন্ধন মুক্ত হতে চায়। এ বয়সের ছেলেমেয়েরা স্কুল কলেজ থেকে উপযুক্ত নাগরিক হওয়ার শিক্ষা লাভ করে।
যেসব ছেলেমেয়েরা পাঠ্যবই ছাড়া অন্যান্য কাজ যেমন- খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিতে অংশগ্রহণ করে, তারা নিজেকে গড়ে তোলার নৈপুণ্য অর্জন করতে পারে। যারা নিষ্ক্রিয় থাকে, তারা ব্যবহারিক জীবনে নৈপুণ্য লাভ থেকে বঞ্চিত থাকে। বয়স্ক ব্যক্তিদের মূল্যবোধের সঙ্গে সংগতি বজায় রেখে নিজস্ব মূল্যবোধ গড়ে তোলার সাথে ছেলেমেয়েরা সামাজিক জীবনের দায়িত্বপূর্ণ আচরণ করতে শেখে। দাম্পত্য জীবনের জন্য নিজেকে প্রস্তুত করা বিকাশমূলক কাজের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।