1 Answers
সীমা তারুণ্যে অবস্থান করছে।
তারুণ্যে ছেলেমেয়েদের দেহে গ্রন্থিগুলোতে যে পরিবর্তন হয় তার ফলে প্রবল আবেগের উদ্ভব ঘটে। তারুণ্যে আবেগ প্রায়ই তীব্র হয়। এ সময় আবেগ নিয়ন্ত্রণ করাও কষ্টকর। সীমা বর্তমানে নিজের মতো করে চলতে চায়। সীমা কোনো কোনো সময় মানসিক চাপ ও মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং কখনো কখনো তার আবেগের ভারসাম্য নষ্ট হবে। সে বিশেষ বিশেষ কারণে রেগে যাবে বা খুশি হবে। রেগে গেলে সে চেঁচামেচি, হৈচৈ করা ছাড়াও অভিমান করবে। সে সঠিক সময় ও পরিস্থিতি বুঝে যুক্তিসঙ্গত উপায়ে আবেগ প্রকাশ করলে বুঝতে হবে যে সে আবেগের পরিপক্বতা অর্জন করেছে। তারুণ্যে সীমার পরিণত, পরিপক্ব আবেগের উল্লেখযোগ্য লক্ষণগুলো হচ্ছে আবেগময়তা কম বেশি স্থায়ী হবে এবং অল্প বয়সের মতো ঘন ঘন এসব প্রতিক্রিয়ার পরিবর্তন হবে না। অনুকূল পরিবেশে সীমার আবেগের সুষ্ঠু বিকাশ হবে। আর প্রতিকূল পরিবেশে সে হীনম্মন্যতায় ভুগবে, অপরাধ প্রবণ হবে। ব্যায়াম, খেলাধুলা, গান শোনা, হাসি অথবা কান্না ইত্যাদির মাধ্যমে সীমা আবেগ- উদ্দীপনা দূর করতে পারবে।
পরিশেষে বলা যায়, তারুণ্যে আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে নানা ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।