1 Answers

ব্যবসায়িক পরিবেশের সামাজিক উপাদানের (ঈদ, ধর্মীয় উৎসব) প্রভাবে জনাব রাকিব বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আমি মনে করি।

 জাতি, ধর্মীয় বিশ্বাস ও উৎসব, মানবসম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য প্রভৃতি উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গড়ে ওঠে। এসব উপাদান ব্যবসায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব ফেলে। 

উদ্দীপকের জনাব রাকিব কাপড়ের ব্যবসায়ী। গত দুই মাসে হরতালের কারণে অনেক দিন তার দোকান বন্ধ থাকে। এতে কাপড় বিক্রি কম হয়েছিল। এ কারণে তার মূলধনও আটকে গিয়েছিল। এ অবস্থায় আগামী ঈদে তিনি বিগত সময়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার কথা ভাবছেন। ঈদ মুসলমানদের জন্য একটি পবিত্র ধর্মীয় উৎসব, যা সামাজিক পরিবেশের অন্তর্ভুক্ত একটি উপাদান। সাধারণত এ উৎসব উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের মানুষ নতুন পোশাক কিনে থাকে। 

তাই জনাব রাকিব আশা করছেন, ঐ সময় তার পণ্য প্রচুর বিক্রয় হবে। ফলে মুনাফা বাড়ার সম্ভাবনা তৈরি হবে; যা দিয়ে আগের আর্থিক ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।

5 views

Related Questions