1 Answers

উদ্দীপকে বর্ণিত পুত্রশোকে আচ্ছন্ন মা অর্হত্ব লাভ করতে পারবেন বলে আমি মনে করি।

অর্হৎ শব্দের অর্থ হচ্ছে সব ধরনের শত্রুশূন্য হওয়া। আমাদের জীবনের দুঃখ, তৃষ্ণা প্রভৃতি শত্রুর মতো। কারণ এগুলো আমাদের জীবনের অনিত্যতা উপলব্ধি করতে বাধা দেয়। তাই অর্হত্ব লাভ করতে হলে আমাদের প্রব্রজ্যা গ্রহণ করে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রকৃত সত্যকে উপলব্ধি করতে হবে।

উদ্দীপকে সন্তান হারিয়ে একজন পুত্রশোকে আচ্ছন্ন মা সন্তানের জীবন ফিরিয়ে আনার জন্য বিহারের অধ্যক্ষের কাছে যান। তখন বিহারাধ্যক্ষ বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেই মাকে প্রকৃত সত্য অনুধাবন করতে সাহায্য করলেন। এর মাধ্যমে পুত্রশোকে আচ্ছন্ন মা বুঝতে পারলেন, সবাই মৃত্যুর অধীন। মৃত্যু মানুষের অবশ্যম্ভাবী পরিণতি। তার সন্তানের মতো একদিন তারও মৃত্যু হবে। তাই যে ব্যক্তি মৃত্যু দ্বারা আক্রান্ত তাকে কোনোভাবেই রক্ষা করা সম্ভব নয়। এসব সত্য উপলব্ধি করে তার জ্ঞানোদয় হলো। তখন শোক উপশম করে তিনি বিহারাধ্যক্ষের কাছে প্রব্রজ্যা গ্রহণ করে ধর্মীয় জীবন শুরু করলেন।

পরিশেষে প্রকৃত সত্য বুঝতে পারার ফলে পুত্রশোকে আচ্ছন্ন মা নিজের দুঃখ হতে মুক্তি লাভ করলেন। জীবনের অনিত্যতা উপলব্ধি করে তিনি ধর্মীয় সাধনা শুরু করেন। এর ফলে তিনি একদিন তৃষ্ণামুক্ত হয়ে অর্হত্ব লাভ করতে পারবেন।

4 views

Related Questions