1 Answers
ছক-২-এর বর্ণিত তথ্যগুলো প্রাচীন বাংলার কুটির শিল্পকে নির্দেশ করে। একসময় প্রাচীন বাংলায় এ শিল্প ছিল অত্যন্ত সমৃদ্ধশালী।
কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধ ছিল। গ্রামের লোকদের প্রয়োজনীয় সব কিছু গ্রামেই তৈরি হতো। মাটির তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল কলস, ঘটি-বাটি, হাঁড়ি-পাতিল, বাসনপত্র ইত্যাদি। লোহার তৈরি জিনিসপত্রের মধ্যে ছিল দা, কুড়াল, কোদাল, খন্তা, খুরপি, লাঙ্গল ইত্যাদি। এছাড়া জলের পাত্র, তীর, বর্শা, তলোয়ার প্রভৃতি যুদ্ধের অস্ত্রশস্ত্র তৈরি করা হতো। বিলাসিতার নানা রকম জিনিসের জন্য স্বর্ণশিল্প ও মণি-মাণিক্য শিল্প অনেক উন্নতি লাভ করেছিল। কাঠের শিল্পও সে সময়ে অত্যন্ত উন্নত ছিল। সংসারের আসবাবপত্র, ঘর-বাড়ি, মন্দির, পালকি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, রথ প্রভৃতি কাঠ দিয়ে তৈরি করা হতো। এছাড়া নদীপথে চলাচলের জন্য নানা প্রকার নৌকা ও সমুদ্রে চলাচলের জন্য কাঠের বড় বড় নৌকা বা জাহাজ তৈরি হতো।
উপরের আলোচনা শেষে বলা যায় যে, ছক-২-এ বর্ণিত তথ্যগুলো তথা কুটির শিল্পে প্রাচীন বাংলা অত্যন্ত সমৃদ্ধশালী ছিল।