3D মেনে চলার মাধ্যমে উদ্দীপকে Q রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকের Q রোগটি হলো ডায়াবেটিস। 3D মেনে চলার মাধ্যমে উদ্দীপকের রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এগুলো হলো: Discipline, Diet ও Dose |
Discipline (শৃঙ্খলা) : একজন ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তির জন্য তার সুশৃঙ্খল জীবন ব্যবস্থা মহৌষধস্বরূপ। এছাড়া, নিয়মিত ও ডাক্তারের পরামর্শ মতো পরিমিত খাদ্য গ্রহণ করা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত প্রস্রাব পরীক্ষা করা ইত্যাদি মেনে চলতে হবে।
Diet (খাদ্য নিয়ন্ত্রণ) : ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রধান উপায় হলো খাদ্য নিয়ন্ত্রণ করা। মিষ্টি জাতীয় খাবার পরিহার করা ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত ও সময় মতো খাদ্য গ্রহণ করা।
Dose (ঔষধ সেবন) : ডাক্তার রোগীর শারীরিক অবস্থা বুঝে ঔষধ খাওয়া বা ইনসুলিন নেওয়ার পরামর্শ দেয়। সেই পরামর্শ অনুযায়ী রোগীকে নিয়মিত ঔষধ সেবন করতে হবে।