রজনী দেবীর কর্মকান্ডের মাধ্যমে কি মোক্ষলাভ সম্ভব? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
হ্যাঁ, আমি মনে করি উদ্দীপকে রজনী দেবীর কর্মকাণ্ডের মাধ্যমে মোক্ষলাভ করা সম্ভব।।
প্রদীপ বাবুর স্ত্রী রজনী দেবী পরিবারের সমৃদ্ধি ও শান্তির জন্য প্রতিদিন গৃহদেবতার পূজা করেন। ধর্মগ্রন্থ পর্যালোচনার মাধ্যমে জানা যায় ঈশ্বর নিরাকার, তাঁর কোনো আকার নেই। তাঁর বিভিন্ন গুণ ও শক্তির সাকার রূপ হচ্ছেন দেব-দেবী। ভগবান বিষ্ণুই হচ্ছেন গৃহদেবতা। তিনি জীব ও জগতের মঙ্গলের জন্য লীলা করেছেন। দুষ্টের দমন করে ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠা করেছেন, শান্তি স্থাপন করেছেন। তাঁর অনেক নাম: কেশব, নারায়ণ, জনার্দন, গোবিন্দ, মাধব ইত্যাদি। তিনি সবসময় আনন্দময় থাকেন, সুখ বা দুঃখে তিনি বিচলিত হন না। তাই তিনি পরমানন্দ, তিনি জীব ও জগতের দুঃখহরণ করেন। আমরা অনেক সময় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে এমন কাজ করি, যাতে পাপ হয়। তাই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা তাঁর কাছে প্রার্থনা জানাই। এই প্রার্থনার মাধ্যমেই মোক্ষলাভ সম্ভব।
তাই বলা যায়, রজনী দেবীর কর্মকাণ্ডের মাধ্যমে মোক্ষলাভ সম্ভব।