1 Answers
যোগশাস্ত্রে, শ্রীমদ্ভগবদ্গীতায় এবং পতঞ্জলির যোেগ দর্শনে বলা হয়েছে- 'যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ'। অর্থাৎ চিত্তবৃত্তি নিরোধকে যোগ বলা হয়। মোক্ষলাভের জন্য প্রথমে প্রয়োজন আত্মোপলব্ধি। আর সে আত্মোপলব্ধির জন্য প্রয়োজন শুদ্ধ, স্থির ও প্রশান্ত মন বা চিত্তের। আর এমন স্থির ও প্রশান্ত মন বা চিত্ত আসে যোগসাধনার মাধ্যমে। যোগসাধনার মাধ্যমে মানুষ সমাধি লাভ করে বলিষ্ঠ এবং সুন্দর দেহের অধিকারী হয়। এভাবে সে একসময় নিয়মিত যোগসাধনা অনুশীলনের মাধ্যমে ব্রহ্মার দর্শন লাভ করে। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায়, যোগসাধনার মাধ্যমে নিলয় মোক্ষলাভ করতে পারবে। কারণ মোক্ষলাভের মূল শর্ত পাপ থেকে নিজেকে দূরে রাখা আর তা যোগসাধনার মাধ্যমেই সম্ভব।
5 views
Answered