1 Answers

চারটি সাধন পথের মধ্যে আমার কাছে ঈশ্বর প্রাপ্তি বা মোক্ষলাভের জন্য সহজ পথ সন্ন্যাস গ্রহণ।

কর্মফল ভোগের জন্য কর্মকর্তাকে বার বার জন্মগ্রহণ এবং মৃত্যুবরণ করতে হয়। তা থেকে মুক্তি পেলে হলে সন্ন্যাস গ্রহণই উত্তম ব্যবস্থা। কারণ সন্ন্যাসী ইহজাগতিক সকল চিন্তা ত্যাগ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রার্থনা করেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এসে উক্ত সন্ন্যাসীদের মত খণ্ডন করে বললেন, মোক্ষলাভের জন্য কর্মত্যাগের প্রয়োজন নেই। দেহধারী জীবের পক্ষে সম্পূর্ণরূপে কর্মকে পরিত্যাগ করা সম্ভব নয়। যাঁরা মুক্তিলাভের প্রত্যাশায় জাগতিক কর্মকাণ্ড পরিত্যাগ করেন তাঁরা আধ্যাত্মিক কর্ম অনুশীলন করে। মুক্তিলাভের সোপান হিসেবে সংযম, নিয়ম, আসন ইত্যাদির চর্চা এবং ব্রহ্মজ্ঞান লাভের জন্য শ্রবণ, মনন, আসন প্রভৃতির কর্ম প্রয়োজন। সবদিক বিবেচনায় আমার কাছে চারটি সাধন পথের মধ্যে সন্ন্যাসই ঈশ্বরপ্রাপ্তি বা মোক্ষলাভের সবচেয়ে সহজ পথ।

4 views

Related Questions