1 Answers

উদ্দীপকের এ হলো মানবদেহের ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ তথা হৃৎপিণ্ড। রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড এর সাহায্যেই সংবহনতন্ত্রের রক্ত প্রবাহ সচল থাকে। রক্তের মাধ্যমে হৃৎপিণ্ড মানব দেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ সাধন করে। রক্ত সঞ্চালন একটি বিশেষ প্রক্রিয়ায় ঘটে থাকে।

হৃৎপিন্ডের ডান বা বাম অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিন্ডে প্রবেশ করে। যেমন- ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের সংকোচের ফলে ডান অলিন্দের রক্ত ডান অলিন্দ-নিলয় ছিদ্রপথে ডান নিলয়ে প্রবেশ করে। ঠিক একইভাবে বাম অলিন্দ-নিলয় ছিদ্রপথে বাম অলিন্দের রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এরপর ছিদ্র দুটি কপাটিকা দ্বারা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নিলয়দ্বয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে পরিশোধিত হয়। ঠিক একই সময় বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারাদেহে পরিবাহিত হয়।
এছাড়া হৃৎপিন্ডের পাম্পের মাধ্যমে রক্ত বৃক্কে পৌঁছায় এবং সেখানে রক্ত পরিশোধিত হয়।

এভাবে A তথা হৃৎপিন্ডের মাধ্যমে মানবদেহের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ ঘটে।

5 views

Related Questions