জনাব সিফাত ইসলামের যে বিষয় সম্পর্কে বলেছেন তা উল্লেখপূর্বক তার স্বরূপ বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
জনাব সিফাত ইসলামের যে বিষয়ের সম্পর্কের কথা বলেছেন তা হলো ছাত্র-শিক্ষক সম্পর্ক আত্মার সম্পর্ক। এটি পিতা পুত্রের সম্পর্কের ন্যায়। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করে তাকে কল্যাণ পথে চলতে উদ্বুদ্ধ করেন। শিক্ষকও তেমনি তার ছাত্রেরা কল্যাণ কামনা করেন ও তাকে সৎ পথ দেখান। পুত্র যেমন তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হয়, অন্যদিকে ছাত্র তার শিক্ষক থেকে জ্ঞানের উত্তরাধিকারী হয়। পুত্র যেমন পিতা থেকে প্রাপ্ত সম্পদের পরিচর্যা করে বড় সম্পদশালী হতে পারে, শিক্ষার্থীও তেমনি শিক্ষক থেকে প্রাপ্ত জ্ঞান সমৃদ্ধ করে বড় জ্ঞানী হতে পারে। নবি ও রাসুলগণ হলেন শিক্ষক, আর তাদের উম্মত হলো তাঁদের ছাত্র। রাসুলুল্লাহ (স.) এই উম্মতের জ্ঞানীদেরকে নবিদের উত্তরাধিকার বলেছেন। তিনি বলেন, আলেমগণ ও জ্ঞানীরা হলেন নবিদের উত্তরাধিকারী। তারা সম্পদ ও মালের উত্তরাধিকারী নন, বরং তারা হলেন জ্ঞানের উত্তরাধিকারী।
উদ্দীপকেও সিফাত এমন একটি সম্পর্কের কথা বললেন, যে সম্পর্ক হলো আত্মার সম্পর্ক। এটি পিতা-পুত্রের সম্পর্কের ন্যায়।
সুতরাং উদ্দীপকের সিফাতের বর্ণনাকৃত সম্পর্ক পাঠ্যবইয়ের আলোকে ছাত্র-শিক্ষক সম্পর্কেরই নামান্তর।