1 Answers
আবির তারুণ্যে অবস্থান করছে।
মানবজীবনের একটি গুরুত্বপূর্ণ সময় হলো তারুণ্য। তারুণ্য প্রাপ্ত বয়সের সূচনা পর্ব। এসময়ে কিছু বিকাশমূলক কার্যাবলি পরিলক্ষিত হয়।
আবিরের বয়স ১৪ বছর। এ বয়সী ছেলেমেয়েরা সমবয়সীদের সাথে একত্রে নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করে। নারী পুরুষ হিসেবে সামাজিক ভূমিকা পালন করে। নিজের দৈহিক গঠন স্বীকার করে নিয়ে দৈহিক শক্তির যথার্থ ব্যবহার করে। মা-বাবা ও বয়স্কদের অযাচিত আদর, ভালোবাসা থেকে নিজেকে মুক্ত করতে শেখে। অর্থ উপার্জনের জন্য উপযুক্ত বৃত্তি গ্রহণের প্রস্তুতি নিতে শুরু করে। বিবাহ ও পরিবার প্রতিপালনের জন্যও প্রস্তুতি নিতে থাকে। এ বয়সী ছেলেমেয়েদের নিজেদের পরিচালিত করার জন্য একটি নীতিমালা উদ্ভাবন ও একটি আদর্শ গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায়। বয়স্ক ব্যক্তিদের মূল্যবোধের সঙ্গে সঙ্গতি বজায় রেখে নিজস্ব মূল্যবোধ গড়ে তোলার সাথে ছেয়েমেয়েরা সামাজিক জীবনের দায়িত্বপূর্ণ আচরণ করতে শেখে। এভাবেই তারা প্রাপ্ত বয়স্কের দিকে প্রবেশ করে। উপরিউক্ত বিকাশমূলক কার্যক্রমই ১৪ বছর বয়সী আবির তথা তারুণ্যে ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়।