1 Answers

উদ্দীপকের প্রতিষ্ঠানে মধ্যম ও নিম্নস্তরে নয়; বরং উচ্চস্তরের কাজে ভুল ছিল- বক্তব্যটি যুক্তিযুক্ত।

প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের উদ্দেশ্য এবং উপায়-উপাদানের সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ ইত্যাদি পরিচালনা করতে হয়। এসব কাজ প্রতিষ্ঠানের উচ্চস্তর হতে নিম্নস্তর পর্যন্ত সকল স্তরেই কম বেশি সম্পাদন করা হয়।

উদ্দীপকে মি. মুক্তাদির তার প্রতিষ্ঠানে ২০১৪ সালে কুড়ি লক্ষ শার্ট তৈরি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। কিন্তু মাঠ পর্যায়ে বিদ্যমান শ্রমিক ও কর্মকর্তাগণ রাতদিন পরিশ্রম করেও মাত্র পনেরো লক্ষ পিস শার্ট তৈরি করতে সমর্থ হয়। পরিচালনা পর্ষদ অনেক তদন্ত করেও বাস্তবায়নকারী কর্মকর্তা ও শ্রমিকদের কোনো গাফিলতির প্রমাণ পাননি। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের নীতিতে ভুল ছিল। কারণ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা সিদ্ধান্ত, নীতি ও লক্ষ্য ঠিক করে দেয় এবং কীভাবে কাজ করতে হবে তা বুঝিয়ে দেয়। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উচ্চ ও নিম্ন পর্যায়ের মানবসম্পদের মধ্যে সমন্বয়সাধন করে। আর নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের নির্দেশে মাঠ পর্যায়ে কাজ করেন। এ পর্যায়ের ব্যবস্থাপকগণের কাজ হয় কর্মীদেরকে তত্ত্বাবধান ও উৎসাহ প্রদানের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করা।

4 views

Related Questions