1 Answers

ওজন ও উচ্চতা বৃদ্ধি পরিমাপগত বৈশিষ্ট্য হওয়ায় মাহবুবার ছেলের বর্ধনকে নির্দেশ করছে।

মাহবুবার ছেলের হাঁটতে পারা, দৌড়ানো এবং কথা বলার চেষ্টা বিকাশকে নির্দেশ করছে। কারণ এসকল কার্যকলাপ তার গুণগত পরিবর্তনকে বোঝাচ্ছে। আর শিশুর গুণগত পরিবর্তন ও উৎকর্ষ সাধন হচ্ছে বিকাশ। বর্ধন ও বিকাশের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। এগুলো হলো-

বর্ধন দৃশ্যমান ও পরিমাপযোগ্য। অর্থাৎ বর্ধন চোখে দেখা যায় এবং মিটার বা কিলোগ্রাম দ্বারা পরিমাপ করা যায়। কিন্তু বিকাশ চোখে দেখা যায় না এবং বর্ধনের মতো পরিমাপযোগ্যও নয়। শারীরিক বর্ধন নিষেকীকরণের পর শুরু হয় এবং নির্দিষ্ট সময়ে থেমে যায়। কিন্তু বিকাশ নিষেকীকরণের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে। বর্ধন দেহের আকারগত পরিবর্তন নিয়েই আবর্তিত। কিন্তু বিকাশ মন সম্পর্কিত। যেমন- শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয়, ভাষাগত বিভিন্ন দিক নিয়ে আবর্তিত হয়।

5 views

Related Questions