1 Answers
উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের পরিকল্পনা অর্থাৎ একার্থক পরিকল্পনা ও স্থায়ী পরিকল্পনার মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
যে পরিকল্পনা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য বা স্বল্প সময়ের জন্য প্রণয়ন করা হয়, তাকে একার্থক পরিকল্পনা বলে। অন্যদিকে যে পরিকল্পনা দীর্ঘস্থায়ী অর্থাৎ বারবার ব্যবহার করা হয়, তাকে স্থায়ী পরিকল্পনা বলে।
একার্থক পরিকল্পনা মাত্র একবার ব্যবহার করা হয়। পক্ষান্তরে, স্থায়ী পরিকল্পনা বারবার ব্যবহার করা হয়। উদ্দেশ্য অর্জিত হওয়ার সাথে সাথে একার্থক পরিকল্পনার সমাপ্তি হয় না, যদি না নতুন পরিকল্পনা গৃহীত হয়। একার্থক পরিকল্পনা অবস্থার প্রেক্ষিতে বারবার পরিবর্তন করা হয় বলে এটি নমনীয়। কিন্তু স্থায়ী পরিকল্পনার ক্ষেত্রে পরিকল্পনার সাথে খাপ খাইয়ে পরিবর্তন করা যায় না বলে এটি অনমনীয়।
উদ্দীপকে সুন্দরবন কলেজের সুবর্ণ জয়ন্তী পালনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তা শুধু একবারেই ব্যবহার করা হয় বিধায় উক্ত পরিকল্পনাটি হলো একার্থক পরিকল্পনা। পক্ষান্তরে, উক্ত কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে প্রতিবছর ভর্তির ক্ষেত্রে অনুসরণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করতে চান তা বারবার ব্যবহার করা যাবে বিধায় উক্ত পরিকল্পনাটি হলো স্থায়ী পরিকল্পনা। তাই উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের পরিকল্পনার মধ্যে পার্থক্য বিদ্যমান।
তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত দুই ধরনের পরিকল্পনার মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।