1 Answers
উদ্দীপকে উল্লিখিত যে ঘটনার বর্ণনা রয়েছে তা পাঠ্যপুস্তকে সড়ক দুর্ঘটনার অনুরূপ।
উদ্দীপকের মমতাজ সাহেব খবরের কাগজে ও টেলিভিশনে দেখতে পান যে, চালকের অবহেলার কারণে ৪০ জন যাত্রী নিয়ে একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে ১০ জন যাত্রী ঘটনাস্থলে মারা যান এবং অন্যদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া তিনি আরও কয়েকটি যানবাহনে মুখোমুখী সংঘর্ষের খবর পান। উদ্দীপকের মমতাজ সাহেব টেলিভিশন বা খবরের কাগজে যা দেখেছেন তা আমাদের দেশের সড়ক দুর্ঘটনার একটি খণ্ডচিত্র মাত্র। এ ধরনের ঘটনা আমাদের দেশে প্রতিদিন ঘটে থাকে। পাঠ্যপুস্তকের আলোকে এরূপ সড়ক দুর্ঘটনার কিছু কারণ উল্লেখ করা হলো। বাংলাদেশের শহরে গাড়ির সংখ্যা যে হারে বেড়েছে সে হারে দক্ষ চালক তৈরি হয় নি। অদক্ষ ও দুর্বল প্রশিক্ষণপ্রাপ্ত চালক গাড়ি চালানোর কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে। গাড়ি চালানোর জন্য যে সকল আইন ও নিয়মনীতি রয়েছে তা অধিকাংশ গাড়ির চালকরা জানেন না। এ কারণে তারা কখনও কখনও মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে থাকে। বাংলাদেশে স্বল্প শিক্ষিত গাড়ির মালিকরা অনেক ক্ষেত্রেই কম বেতনে সনদবিহীন চালক নিয়োগ দিয়ে থাকেন। এসব চালকদের অধিকাংশই তরুণ বয়সের যারা রাস্তায় ঝুঁকিপূর্ণ অবস্থায় অন্য গাড়িকে ওভারটেক করে এবং বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে থাকে। এ কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। আমাদের দেশে অধিকাংশ ট্রাক চালকরা গাড়িতে পরিবহন সীমার অতিরিক্ত মাল বোঝাই করেন। যার ফলে দুর্ঘটনা ঘটে। এছাড়া ট্রাক চালকদের বিরাট একটি অংশ নেশাগ্রস্ত, দূরপাল্লার পরিবহনে এসব চালকরা অনেক সময় নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালায়। এ কারণে দুর্ঘটনা ঘটে।