1 Answers

ভিক্টর ও হ্যাপির সম্পর্ক নারী-পুরুষের সুস্থ সম্পর্ক। এটি পাঠ্যবইয়ের আলোকে বর্ণনা করা হলো- 

কোনো একটি সম্পর্ক মানে ভাবের আদান-প্রদান। একজন মানুষ তার মনের ভাব বা ইচ্ছা অন্য একজন মানুষের কাছে প্রকাশ করবে, এটিই স্বাভাবিক। সুস্থ সম্পর্ক সুন্দরভাবে ভাবের আদান-প্রদান করতে আমাদের সহায়তা করে। ভালো বা সুস্থ সম্পর্ক একে। অন্যের আরও কাছাকাছি যেতে সাহায্য করে।

নারী-পুরুষ একই ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বর নারী-পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। মানুষ হিসেবে নারী ও পুরুষ এক হলেও শারীরিক ও মানসিক দিক দিয়ে কিছু ভিন্নতা রয়েছে। একে অন্যের চাওয়া-পাওয়া, ইচ্ছা-অনিচ্ছা দৃষ্টিভঙ্গি ইত্যাদির মধ্যে সেই ভিন্নতা বেশি করে লক্ষ করা যায়। নারী-পুরুষের সুস্থ সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যেহেতু বিষয়গুলো বেশি প্রভাদ বিস্তার করে, তাই সবসময় সচেতন থাকতে হয়।

4 views

Related Questions