1 Answers

মি, চন্দনের জীবনযাপন যে ধরনের অনুভূতি তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা করা হলো- 

মি. চন্দনের জীবনে নিঃসঙ্গতার অনুভূতি বিরাজমান। নিঃসঙ্গতা হলো মানুষের জীবনে খুবই কষ্টকর একটি অনুভূতি। একজন নিঃসঙ্গ ব্যক্তি অপর্যাপ্ত সামাজিক সম্পর্কের অভাবে নিজের মধ্যে শূন্যতা ও একাকিত্ব অনুভব করে। একাকিত্বের এ অভিজ্ঞতা একান্ত ব্যক্তিগত। অর্থাৎ একজনের অনুভূতি থেকে অন্যজনের অনুভূতি ভিন্নতর হয়ে থাকে। নিঃসঙ্গতাকে একটি সামাজিক তাগিদ হিসেবেও বর্ণনা করা যায়, যা একজন নিঃসঙ্গ ব্যক্তিকে সামাজিক সম্পর্ক গড়তে উদ্বুদ্ধ করে। চন্দন একা থাকতে পছন্দ করেন এবং নিজে সমস্যায় না পড়লে কারও সাথে কথা বলতে চান না। কোনো ধরনের অনুষ্ঠানে যোগদান করেন না। যদিও ঈশ্বর তার এ বর্ণিল পৃথিবী সৃষ্টি করেছেন যাতে মানুষকে নিঃসঙ্গ থাকতে না হয়। 

মূলকথা: নিঃসঙ্গতার অনুভূতি।

5 views

Related Questions