1 Answers

সাবার দেহাকৃতি ও গায়ের রঙের সাথে শাড়ির রং মানানসই হওয়ার কারণেই সবাই তার প্রশংসা করলেন। 

পোশাকের জন্য মানানসই রং নির্বাচন করে ব্যক্তিকে আরও আকর্ষণীয় করে তোলা যায়। পোশাকের রং চেহারার মধ্যে পরিবর্তন আনতে পারে। পোশাকের রং সঠিকভাবে নির্বাচন করতে পারলে একজন সাধারণ ব্যক্তিকেও অসাধারণ মনে হবে। বয়স, ব্যক্তিত্ব, উপলক্ষ ইত্যাদি অনুসারে পোশাকের উপযুক্ত রং নির্বাচনে ব্যক্তির আত্মবিশ্বাস ও দেহের সৌন্দর্য বৃদ্ধি পায়।

সাবার দেহ গড়ন পাতলা। অনুষ্ঠানে সে নীল রঙের শাড়ি পরেছিল, যা শীতল বা স্নিগ্ধ রং নামে পরিচিত। যাদের দেহ গঠন পাতলা প্রকৃতির তাদের এধরনের রঙের পোশাকে মানায়। এজন্যই অনুষ্ঠানে সবাই সাবার প্রশংসা করেছিল।

4 views

Related Questions