1 Answers
আখতারুজ্জামান মৎস্য কর্মকর্তার পরামর্শে বিষ প্রয়োগ করে পুকুর থেকে রাক্ষুসে ও অচাষযোগ্য মাছ দূর করেন।
সাধারণত যে পুকুরে বিষ ব্যবহার করে মাছ মারা হয় সেখানে পোনা মজুদের ১ দিন পূর্বে পুকুরে হাঁপা স্থাপন করে অথবা বালতিতে বা পাতিলে পুকুরের পানি নিয়ে তাতে ১০-১৫টি পোনা ছেড়ে ২৪ ঘণ্টা পর্যন্ত রাখতে হয়। এ সময়ে পোনা মারা না গেলে বোঝা যাবে পুকুরের পানিতে কোনো বিষক্রিয়া নেই। তখন পুকুরে পোনা ছাড়তে হয়।
আখতারুজ্জামান পুকুরের পানির বিষাক্ততা পরীক্ষা না করেই মাছের পোনা ছেড়েছেন। তাই পানিতে বিষক্রিয়া থাকায় মাছের পোনা মারা গেছে।
উল্লিখিত কারণে ক্ষতির সম্ভাবনা নিশ্চিত জেনে তিনি উদ্বিগ্ন হন।
4 views
Answered