1 Answers

প্রশ্নোক্ত মন্তব্যটির মূল বিষয় হলো ভালো বা মন্দ কর্মের দ্বারা মানুষের কর্ম ফল নির্ধারিত হয়।

কর্মফল মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ যে ধরনের কর্ম করে, সে ধরনের ফল ভোগ করে। কর্মের প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রতিফলিত হয়। ভালো কর্ম করলে জীবনে সুফল ভোগ করা যায়। কিন্তু মন্দ কাজ করলে এর যথোপযুক্ত ফল ভোগ করতে হয়। অর্থাৎ এর জন্য শাস্তি পেতে হয়।

চরিতমালায় বর্ণিত চরিত্র মৌদগল্যায়নের জীবনের পরিণতি লক্ষ করলে তাই দেখা যায়। মৌদগল্যায়ন অতীত জন্মে তাঁর স্ত্রীর প্ররোচনায় বয়োবৃদ্ধ অন্ধ পিতা-মাতাকে গভীর বনে জন্তু-জানোয়ারের সামনে মৃত্যুর মুখে ফেলে এসেছিলেন। এই মন্দ কর্মের জন্য তিনি ঘাতকের হাতে মৃত্যুবরণ করেছিলেন। তাই গোপনে বা কারো দ্বারা প্ররোচিত হয়ে কখনোই কোনো মন্দ কাজ করা উচিত নয়। ভালো বা মন্দ কর্মের দ্বারাই মানুষের জীবনে সফলতা বা ব্যর্থতার বহিঃপ্রকাশ ঘটে। অর্থাৎ | ভালো বা মন্দ কর্মের দ্বারা মানুষের কর্মফল নির্ধারিত হয়।

5 views

Related Questions