1 Answers
রনির পোশাকটি রেশম তত্ত্বর অন্তর্গত।
রেশমকে তত্ত্বর রানি বলা হয়। এই তত্ত্ব নরম, মসৃণ ও দীর্ঘস্থায়ী হওয়ায় বিলাসবহুল ও ফ্যাশন বহুল বস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। রেশমি বস্তু সুতি ও লিনেনের চেয়ে ওজনে হালকা। এর বহুমুখী ব্যবহার উপযোগিতার কারণে শার্ট, ব্লাউজ অর্থাৎ ছেলে ও মেয়েদের পোশাক, সজ্জামূলক উপকরণের উপযোগী বস্ত্র ইত্যাদি এ তন্তু থেকে তৈরি করা হয়। স্থিতিস্থাপকতার জন্য এরূপ বস্ত্র দিয়ে নানা ধরনের কুঁচি, প্লিট, ঝালর প্রভৃতি ডিজাইনযুক্ত পোশাক সহজেই তৈরি করা যায়। রেশমি বস্ত্র দামি ও যত্নসহকারে ব্যবহার করলে অনেক দিন স্থায়ী হয়।
রনি গ্রামের বাড়িতে বেড়াতে যায়। সেখানে তার এক বড়বোন রনির জমকালো পোশাকটি দেখে মুগ্ধ হয়ে যায়। সে জানতে চায় পোশাকটি কোন সুতা দিয়ে তৈরি। তখন রনি জানায় তার পোশাকটি অত্যন্ত দামি এক ধরনের সিল্ক তত্ত্ব দিয়ে তৈরি। এ থেকে বোঝা যায়, রনির পোশাকটি রেশম তন্তুর তৈরি। কারণ রেশম তন্তু থেকেই সিল্ক কাপড় তৈরি করা হয়।