1 Answers
রুমার ব্যবহৃত পোশাকটি ফ্ল্যাক্স তত্ত্বর।
ফ্ল্যাক্স খুব শক্তিশালী তত্ত্ব। এটি দিয়ে সূক্ষ্ম সুতা এবং এই সুতা থেকে লিনেন বস্ত্র তৈরি করা হয়। লিনেন বস্ত্র খুব মজবুত ও ঠান্ডা। এটি পরলে আরাম বোধ হয়, সহজেই ধোয়া যায়। লিনেন বস্ত্র আকর্ষণীয় ও অভিজাত। এগুলো সমতলভাবে অবস্থান করে এবং সুন্দরভাবে ঝুলে থাকে। রাসায়নিক ও পরিষ্কারক দ্রব্যের প্রতি এই বস্ত্রের প্রতিরোধ ক্ষমতা ভালো। এটি সূর্যালোকে নষ্ট হয় না। তত্ত্বর গঠনগত কারণে সহজে ময়লা হয় না। পানি শোষণ ক্ষমতা বেশি বলে লিনেন বস্ত্র গরমের দিনে আরামদায়ক। সুতির তুলনায় এটি বেশি টেকসই হয়। এসব কারণে পরিধানে ও গৃহস্থালির কাজে ফ্ল্যাক্স তন্তু জনপ্রিয়।
রুমার পোশাকগুলো স্পর্শ করলে বেশ ঠাণ্ডা অনুভূত হয়। এগুলো সহজেই ধোয়া যায়। পোশাক পরলে নকশাগুলো ভাঁজে ভাঁজে ঝুলে থাকে। রুমার পোশাকের এসকল বৈশিষ্ট্য ফ্ল্যাক্স তত্ত্বর সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, রুমার ব্যবহৃত পোশাক ফ্ল্যাক্স তত্ত্বর।