1 Answers
ড. ফাহিম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান ল্যাবে বেলগাছের পার্শ্বমুকুল নিয়ে টিস্যু কালচার প্রক্রিয়ায় চারা তৈরি করেছিলেন। ড. ফাহিমের এ প্রক্রিয়ায় চারা তৈরির বেশ কিছু কারণ রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
- এ প্রক্রিয়ায় চারা তৈরি করলে রোগমুক্ত চারা পাওয়া সম্ভব।
- মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পন্ন বেলগাছের চারা পাওয়া সম্ভব হবে।
- অল্প সময়ে ও অল্প পরিশ্রমে অধিক সংখ্যক চারা উৎপাদন সম্ভব হবে।
- একই আকার আকৃতির চারা উৎপাদন করা যাবে।
- বাণিজ্যিকভাবে লাভবান হতে চাইলে টিস্যু কালচার পদ্ধতিতে চারা তৈরি করা উচিত।
- বছরের সব সময় চারা পেতে হলে টিস্যু কালচার পদ্ধতিইে চারা উৎপাদন করতে হয়।
- টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে অল্প জায়গায় অসংখ্য রোগমুক্ত উন্নত চারা তৈরি করা যায়।
5 views
Answered