1 Answers
ড. ফাহিমের বেলগাছটির পার্শ্বমুকুল থেকে হুবহু একই বৈশিষ্ট্যের চারা উৎপাদনের কৌশলটি হলো টিস্যু কালচার প্রক্রিয়া। নিচে এই
প্রক্রিয়াটির ধাপসমূহ ব্যাখ্যা করা হলো-
i. শুরুতে উন্নত গুণসম্পন্ন রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্লান্টের জন্য নির্বাচন করা হয়।
ii. উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটোহরমোন, সুক্রোজ ও অ্যাগার প্রভৃতি সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়।
iii. অটোক্লেভ করে জীবাণুমুক্ত করার পর আবাদ মাধ্যমে এক্সপ্লান্টগুলোকে স্থাপন করা হয়। পরে নিয়ন্ত্রিত পরিবেশে আবাদ মাধ্যমে স্থাপিত টিস্যুর বার বার বিভাজনের মাধ্যমে ক্যালাস বা অনুচারা উৎপন্ন হয়।
iv. মূল উৎপাদনের লক্ষ্যে নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটপগুলোকে কেটে মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়।
v. সবশেষে মূল তৈরি হওয়ার পর চারাগুলোকে মাটি ভরাপাত্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে এগুলোকে ল্যাবরেটরির বাইরের পরিবেশে খাপ খাওয়ানো হয় এবং এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশের মাটিতে লাগানো হয়।