1 Answers

মিলন বাবু রেণু পোনাকে চারা পোনায় রূপান্তরিত করতে যথাক্রমে আঁতুর ও লালন পুকুরে রেখে পরিচর্যা করেন।
ডিম পোনার কুসুম থলি শেষ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থা হলো রেণু পোনা। রেণু পোনা আরও বড় হয়ে ধানের মতো আকার (২ বা ২ সেমির উপর বড়) হলে একে ধানী পোনা বলে এবং আঙ্গুলের মতো (৬ সেমি এর উপর) লম্বা হলে আঙ্গুলে বা চারা পোনা বলে।
তিনি প্রথমে আঁতুড় পুকুরে রেণু পোনা ছেড়ে ১৫-৩০ দিন চাষ করেন। এ পুকুরে ধানী পোনা পর্যন্ত বড় করে লালন পুকুরে ২-৩ মাস চাষ করেন। প্রয়োজনীয় যত্ন ও পরিচর্যার মাধ্যমে এই পুকুরে তিনি আঙ্গুলে বা চারা পোনায় রূপান্তরিত করে পরবর্তীতে মজুদ পুকুরে ছাড়েন।
মিলন বাবু রেণু পোনাকে চারা পোনায় রূপান্তরিত করতে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণ করেন।

6 views

Related Questions