1 Answers

সুকান্ত বাবু ভগবানের পূর্ণাবতারের আরাধনা করেন এবং তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ।

অবতার দুই ধরনের- পূর্ণাবতার ও অংশাবতার। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবানের পূর্ণাবতার। কেননা ভগবানের সমস্ত ঐশ্বর্য তাঁর মধ্যে ছিল। সুকান্ত বাবু যে অবতারের আরাধনা করেন তিনি দ্বাপরযুগে আবির্ভূত হয়েছিলেন। উক্ত অবতার সম্পর্কে যেসব বর্ণনা তুলে ধরা হয়েছে তাতে স্পষ্ট বোঝা যায় যে, এখানে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন ভগবানের পূর্ণাবতার। ভগবানের সমস্ত ঐশ্বর্য তাঁর মধ্যে ছিল। শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হন তখন কংস, জরাসন্ধ, শিশুপাল, দূর্যোধন খুবই অত্যাচারী হয়ে উঠেছিল। এদের অত্যাচারে মানুষের খুষ কষ্ট হচ্ছিল। শ্রীকৃষ্ণ এদের বিনাশ করে শান্তি স্থাপন করেছেন। তাদেরকে ন্যায়পরায়ণতার শিক্ষা দিয়েছেন। দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আবির্ভূত হন। দুষ্টের কাজে তিনি ভয়ঙ্কর, সজ্জনের কাছে শান্তির সৌম্য কান্তিধারী এবং ভক্তের কাছে তিনি ভগবান। তাই বলা যায়, সুকান্ত বাবুর ভগবানের পূর্ণাবতার শ্রীকৃষ্ণের আরাধনা করেন।

4 views

Related Questions