1 Answers

অবতারের গুণাবলি সাধু বাবার মাঝে বিদ্যমান থাকায় সাধু বাবাকেই অবতারের প্রতিচ্ছবি বলা যায়।

পৃথিবীতে যখন গ্লানি হয় অধর্ম বেড়ে যায় তখন ভগবান বিভিন্নরূপে পৃথিবীতে নেমে আসে তাঁর ভক্তদের রক্ষা করার জন্য। তখন তাঁকে অবতার বলা হয়। উদ্দীপকের সাধু বাবাও ঠিক তেমনি অসহায় কৃষ্ণাকে বিপদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসেন অবতারের মতো। মাঝে মাঝে মনুষ্য সমাজে ধর্মের প্রতি অবজ্ঞা, অবহেলা দেখা দেয়। ধার্মিকদের জীবনে নেমে আসে নিপীড়ন- নির্যাতন। দুষ্কৃতিকারীদের অত্যাচার-অনাচারে কলুষিত হয় সমাজজীবন। এরূপ অবস্থায় অনন্য শক্তিধর ঈশ্বর জীবের ন্যায় দেহধারণ করে আবির্ভূত হন ধর্মকে রক্ষা করতে, ধার্মিককে রক্ষা করতে। অবতারের উদ্দেশ্য দুষ্কৃতিকারীদের বিনাশ সাধন করে ধার্মিককে দুঃখ-কষ্ট থেকে মুক্ত করা এবং ধর্ম সংস্থাপন করা, যা সাধু বাবার চরিত্রে প্রতিফলিত হয়েছে। এজন্য তিনি যেন অবতারেরই প্রতিচ্ছবি।

6 views

Related Questions