1 Answers
ঈশ্বর যখন মনুষ্যাদির মূর্তি ধারণ করে পৃথিবীতে নেমে আসেন তখন তাকে অবতার বলে। ঈশ্বর হচ্ছেন চৈতন্যময় সত্তা। তিনি চৈতন্যস্বরূপ। তিনি অসীম সসীম সকল অবস্থাতেই থাকতে পারেন। কাজেই অবতার সসীম হয়ে দেহ ধারণ করে এলেও তার মধ্যে ঈশ্বরীয় শক্তি থাকে। জীবদেহ ধারণ করলেও তিনি এবং জগৎ কারণ ব্রহ্ম এক এবং তার এই স্থূল দেহধারণ একটি মায়ার খেলা মাত্র।
5 views
Answered