1 Answers
ছাত্র-শিক্ষকের মধ্যে সম্পর্ক আদর্শিক ও আন্তরিক হওয়া উচিত। এটি আত্মার সম্পর্কও বটে। এ সম্পর্ক পিতা-পুত্রের সম্পর্কের সঙ্গে তুলনীয়। পিতা যেমন সর্বদা পুত্রের কল্যাণ কামনা করেন ও তাকে কল্যাণের পথে চলতে উদ্বুদ্ধ করেন, আদর্শবান শিক্ষকও তেমনি তার ছাত্রের কল্যাণ কামনা করেন ও তাকে সৎপথ দেখান। পুত্র তার পিতা থেকে সম্পদের উত্তরাধিকারী হয়। পক্ষান্তরে ছাত্রও তার শিক্ষক থেকে জ্ঞানের ও নৈতিকতার উত্তরাধিকারী হয়। পুত্র যেমন পিতা থেকে প্রাপ্ত সম্পদের পরিচর্যা করে পিতা থেকে বড় সম্পদশালী হতে পারে, শিক্ষার্থীও তেমনি শিক্ষক থেকে প্রাপ্ত জ্ঞানসমৃদ্ধ করে শিক্ষক থেকে বড় জ্ঞানী হতে পারে।
নবি ও রাসুলগণ হলেন আদর্শ শিক্ষক আর তাঁদের উম্মত হলো তাঁদের ছাত্র। রাসুলুল্লাহ (স.) এ উম্মতের জ্ঞানীদেরকে নবিদের উত্তরাধিকারী বলেছেন।