1 Answers

বিদ্যালয় পরিদর্শক শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের বলেন, "ছাত্র-শিক্ষক সম্পর্ক হলো আপন সম্পর্ক। তাই তোমরা শিক্ষকদের সাথে সম্মান ও শ্রদ্ধাপূর্ণ আচরণ করবে এবং উত্তম চরিত্র শিখবে।” বিদ্যালয় পরিদর্শকের এ বক্তব্যই প্রকাশ করে ছাত্র-শিক্ষকের সম্পর্ক কেমন। শিক্ষকরা হলেন আদর্শ জাতি গঠনের কারিগর। তারা পরম ভক্তি ও সম্মানের পাত্র। পিতামাতা আর শিক্ষক শিশুদের প্রকৃত মানুষরূপে গড়ে তোলার মহৎ কাজটি করেন। এজন্য ছাত্র-শিক্ষকের সম্পর্ক আত্মার সম্পর্কের ন্যায়। এটি পিতা-পুত্রের সম্পর্কের ন্যায়।

একজন শিক্ষক তার ছাত্রকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যাবতীয় শিক্ষা প্রদান করবেন, বিনিময়ে তিনি ছাত্রের কাছ থেকে কিছুই আশা করেন না। পক্ষান্তরে, ছাত্রের উচিত শিক্ষকের সাথে যথাযথ সম্মান ও শ্রদ্ধা বজায় রেখে চলা এবং শিক্ষকের কাছ থেকে মহামূল্যবান জ্ঞানার্জন করা। এভাবে শিক্ষকের কাছ থেকে একজন ছাত্র জ্ঞানের উত্তরাধিকারী হয়। ছাত্রের উচিত শিক্ষকের যেকোনো ন্যায় উপদেশ মেনে চলা।

6 views

Related Questions