1 Answers
উদ্দীপকে আমরা যে অনুমান লক্ষ্য করি তা হলো অবরোহমূলক অনুমান।
অবরোহ অনুমান প্রক্রিয়ায় সিদ্ধান্তটি এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। আর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক বা সমান হয়। এই অনুমানের বিশেষ দিকগুলো হলো- এই অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে ব্যাপক হয় না। উদ্দীপকে যে সিদ্ধান্ত রয়েছে তা আশ্রয়বাক্য থেকে ব্যাপক নয়। কারণ এর সিদ্ধান্ত মামুন হয় এসএসসি পাস 'এর মামুন' কলেজের সকল শিক্ষার্থীর তুলনায় ব্যাপক নয় 'মামুন' হলো একজন আর সকল শিক্ষার্থী মানে অনেক শিক্ষার্থী।
এক্ষেত্রে সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। 'মামুন হয় এসএসসি পাস' বাক্যটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে অনুমিত হয়েছে। অবরোহ অনুমানের আশ্রয়বাক্য বস্তুগতভাবে সত্য হলে সিদ্ধান্তও বস্তুগতভাবে সত্য হয় এবং আকারগতভাবে সত্য হলে সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হয়। উদ্দীপকের যুক্তিটি আকারগতভাবে সত্য হয়েছে। কারণ আশ্রয়বাক্য আকারগতভাবে সত্য। সুতরাং সিদ্ধান্ত আকারগতভাবে সত্য হয়েছে।
অবরোহ অনুমানের ক্ষেত্রে বস্তুগত সত্যতা কাম্য নয়, আকারগত সত্যতা কাম্য। কারণ বস্তুগতভাবে সত্য হলেও যুক্তিটি অবৈধ হতে পারে। অনুমানের সাধারণ নিয়মাবলি অবরোহ অনুমানের ক্ষেত্রেও প্রযোজ্য অমাধ্যম অনুমান ও মাধ্যম অনুমান এই দুভাগে বিভক্ত অবরোহ অনুমান।
এই অনুমানের বৈধতার ক্ষেত্রে অন্যান্য অনুমান প্রক্রিয়ার মতো এর আশ্রয়বাক্যগুলোর সত্যতার উপর নির্ভর করে না, বরং বৈধতার শর্তাবলির উপর নির্ভর করে। অতএব, আমরা বলতে পারি যে, উপরে বর্ণিত বিশেষ দিকগুলো অবরোহ অনুমানের বিশেষ দিক।