1 Answers
উদ্দীপকের প্রথম অনুচ্ছেদে বর্ণিত উত্তর ভিয়েতনামের স্বাধীনতা যুদ্ধ মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধেরই প্রতিচ্ছবি।
১৯৪৭ সালে দেশভাগ হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। বাংলাদেশ হয় পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান সাংস্কৃতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিটি ক্ষেত্রেই পূর্ব পাকিস্তানকে শোষণ করতে থাকে। বাঙালিরা এ শোষণ-নিপীড়নের বিরুদ্ধে একত্র হয়ে অবশেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে মুক্ত করে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এবং তাদের এ দেশীয় সহযোগীরা বাঙালির ওপর যে নির্মম অত্যাচার ও হত্যাকাণ্ড চালিয়েছে তার বিবরণ এখনও আমাদের শিহরিত করে।
উদ্দীপকের বর্ণনায় লক্ষণীয়, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে ভিয়েতনামের সাম্যবাদীরা শোষণ-নিপীড়নের বিরুদ্ধে তীব্র আন্দোলন ও যুদ্ধ করে দেশকে মুক্ত করে। কিন্তু ভিয়েতনামের জনগণ সে সময়ের বর্বরতা ভুলে যেতে পারেনি। আমাদের মহান মুক্তিযুদ্ধের পটভূমি ও ঘটনাও অনুরূপ, যা উপরে আলোচিত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের ভিয়েতনামের যুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধেরই প্রতিচ্ছবি।