1 Answers
আশ্রম ধর্মানুযায়ী অমিয় বাবু গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত।
২৫ থেকে ৫০ বছর পর্যন্ত জীবনকালকে বলা হয় গার্হস্থ্য আশ্রম। এ সময় একজন প্রকৃত গৃহস্থকে তার পিতামাতা, স্ত্রী-সন্তান, পরিজনের সমস্ত দায়িত্বভার নিয়ে জীবন পরিচালনা করতে হয়। উদ্দীপকের অমিয় বাবু তার পিতামাতা ও স্ত্রীর ভরণপোষণসহ সন্তানদের লেখাপড়া শিখিয়ে নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন। পাশাপাশি নানা সামাজিক দায়িত্বও যথাযথভাবে পালন করেন। গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত একজন ব্যক্তির মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার সবই উদ্দীপকের অমিয় বাবুর মধ্যে বিদ্যমান। এ সকল কর্মের মাধ্যমেই অমিয় বাবু গার্হস্থ্য আশ্রমের উপযুক্ততা অর্জন করেন।
5 views
Answered