1 Answers

বিজয় বাবুর কাজ মানবজীবনের গার্হস্থ্য আশ্রমের পর্যায়ে পড়ে।

 ২৫ থেকে ৫০ বছর পর্যন্ত জীবনকালকে বলা হয় গার্হস্থ্য আশ্রম। এ সময় একজন প্রকৃত গৃহস্থকে তার পিতামাতা, স্ত্রী-সন্তান, পরিজনের সমস্ত দায়িত্বভার নিয়ে জীবন পরিচালনা করতে হয়। উদ্দীপকের বিজয় বাবু সন্তানদের উপযুক্ত মানুষ করে তোলার সাথে সাথে বাবা-মায়ের ভরণপোষণ, অতিথি সেবাসহ সংসারের যাবতীয়  কর্তব্য পালন করেন। গার্হস্থ্য আশ্রমের অন্তর্ভুক্ত একজন ব্যক্তির মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে তার সবই উদ্দীপকের বিজয় বাবুর মধ্যে বিদ্যমান। এ সকল কর্মের মাধ্যমেই বিজয় বাবু গার্হস্থ্য আশ্রমের উপযুক্ততা অর্জন করেন।

4 views

Related Questions