1 Answers

বিজয় বাবুর অনুসারিত সৎকার অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া প্রত্যেক হিন্দুসমাজে পালিত হয়।

আমাদের সমাজে মৃতুর পর দেহটিকে বস্ত্রাবৃত ও মালা চন্দনাদি দ্বারা বিভূষিত করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃতদেহের মাথা দক্ষিণ দিকে রেখে তাকে কুশের উপর শয়ন করানো হয়। দাহাধিকারী স্নান করে এসে মৃতদেহের গায়ে তেল ও কাঁচা হলুদ মেখে তাকে স্নান করানো হয়। স্নানের পরে মৃতদেহকে নতুন কাপড় ও মালা পরিয়ে কপালে চন্দন দেওয়া হয়। এরপর দুই চোখ দুই কানে, নাকের দুই ছিদ্র ও মুখ এ সপ্তছিদ্র স্বর্ণ বা কাঁসা দ্বারা আচ্ছাদন করা হয়। তারপর পিন্ডদান করা হয়। এরপর আমকাঠ বা চন্দনকাঠ দিয়ে চিতা সাজানো হয়। তারপর শবকে চিতায় শয়ন করানো হয়। চন্দনকাঠ পাওয়া না গেলে ক্ষতি নেই। যেখানে যেমন কাঠ প্রাপ্য তা দিয়ে দাহকার্য সম্পন্ন করা হয়। তবে বর্তমানে বৈদ্যুতিক চুল্লিতেও শবদাহ করা হয়।

5 views

Related Questions