1 Answers

আলোচ্য উদ্দীপকে অমলের বাবা দেবী দুর্গা সম্পর্কে অমলকে ধারণা দেন। তিনি জানান দেবী দুর্গা ঈশ্বরের শক্তির প্রতীক। তিনি মহাজাগতিক শক্তির অধিকারী, দেবীদুর্গা মহাবিশ্বের যাবতীয় দুঃখকষ্ট বিনাশকারী দেবী। একবার মহিষাসুর দেবরাজ ইন্দ্রের কাছ থেকে স্বর্গরাজ্য কেড়ে নিয়েছিল। তখন দেবতাদের সম্মিলিত তেজরূপ থেকে আবির্ভূত হয়েছিলেন দেবী দুর্গা। তিনি মহিষাসুরকে বধ করেছিলেন। এজন্য দেবী দুর্গাকে মহিষমর্দিনী বলা হয়। হিন্দুরা প্রাচীনকাল থেকেই ভক্তিভরে দেবী দুর্গার পূজা করে আসছে। দুর্গাপূজায় ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল শ্রেণির জনসাধারণ নানাভাবে অংশগ্রহণ করে থাকে। এ কারণেই দুর্গাপূজা হিন্দু সমাজের সর্ববৃহৎ উৎসব হিসেবে বিবেচিত।

6 views

Related Questions