1 Answers
যৌতুক দেওয়া ও নেওয়া দুটোই সমান অপরাধ। এক্ষেত্রে অমলের ভূমিকা সত্যিই প্রশংসনীয়।
উদ্দীপকের বর্ণনায় আমরা দেখতে পাই, অমলের জন্য কনে দেখতে গিয়ে কনে পছন্দ হওয়ার পরও অমলের পরিবার বিভিন্ন অজুহাতে কনের পরিবারের কাছে যৌতুক চেয়ে বসল। তারা যুক্তি দেখাল মেয়ে চিরদিন তাদের পরিবারে খাবে-পড়বে তাই এসব পণ দিতে হয়। বিষয়টি অমলের মনে গভীরভাবে রেখাপাত করে এবং সে তার পরিবারকে বুঝিয়ে অবশেষে যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেয়। অমলের এ দৃষ্টান্তমূলক অবস্থান থেকে আধুনিক শিক্ষিত সমাজের ছেলেরা অনেক কিছু শিখবে। তারা প্রথমেই যৌতুকের বিরুদ্ধে অবস্থান নেবে। যৌতুকের ক্ষতিকর প্রভাবগুলো নিয়ে বন্ধুমহলে আলোচনা করবে। সবাইকে যৌতুকের ব্যাপারে নিরুৎসাহিত করবে ও যৌতুক নেওয়া যে একটি মারাত্মক অপরাধ এবং যৌতুকের ব্যাপারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও আইন সম্পর্কে ধারণা দেবে। এভাবেই সমাজ থেকে যৌতুক প্রথা নামক মারাত্মক ব্যাধি নির্মূল হবে। পাশাপাশি অমলের ভূমিকা আধুনিক শিক্ষিত সমাজের সকল স্তরে সার্থকতা বয়ে আনবে।