1 Answers
আলোচ্য উদ্দীপকে বাবার সাথে অমল দুর্গাপূজা দেখতে যায়। এর আগে দেবী দুর্গার এত রূপ সে কখনও গভীরভাবে দেখে নি। দুর্গা দেবীকে দেখে অমল বিস্মিত হয়ে যায়।
দেবী দুর্গা দশভূজা। তার দশটি ভূজ বা হাত বলেই তার নাম দশভূজা। তাঁর দশটি হাত ও শিবের মতো তিনটি চোখ রয়েছে। এজন্য তাঁকে ত্রিনয়না বলা হয়। তাঁর বাম চোেখ চন্দ্র, ডান চোখ সূর্য এবং কেন্দ্রীয় বা কপালের উপর অবস্থিত চোখ জ্ঞান বা অগ্নিকে নির্দেশ করে। তাঁর দশ হাতে দশটি অস্ত্র রয়েছে যা শক্তির প্রতীক এবং শক্তিধর প্রাণী সিংহ তাঁর বাহন। সিংহ শক্তির ধারক। দেবী হিসেবে দুর্গার গায়ের রং অতসী ফুলের মতো সোনালি হলুদ। তিনি তাঁর দশ হাত দিয়ে দশ দিক থেকে সকল অকল্যাণ দূর করেন এবং আমাদের কল্যাণ করেন। দেবী দুর্গার ডানদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো যথাক্রমে ত্রিশূল, খড়গ, চক্র, বান ও শক্তি নামক অস্ত্র। বামদিকের পাঁচ হাতের অস্ত্রগুলো হলো শঙ্খ, খেটক (ঢাল), ঘণ্টা, অঙ্কুশ ও পাশ। এ সকল অস্ত্র দেবী দুর্গা অসীম শক্তির অধিকারিনী ও গুণের প্রতীক। অমল দেবী দুর্গার এ সকল রূপ অবলোকন করে বলে ওঠে দেবী দুর্গার এত রূপ! আগে তো ভেবে দেখিনি।