উক্ত দেবী অন্যায় অবিচার রোধ করে ন্যায়ের অনুশাসন। প্রতিষ্ঠা করে। বিশ্লেষণ কর। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে দেবী দুর্গা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। তিনি ঈশ্বরের শক্তির প্রতীক। স্বর্গের দেবতাদের মাধ্যমে দেবী দুর্গার মহাশক্তিরূপে উৎপত্তি হয়েছে। তিনি অন্যায় দূর করেন এবং ন্যায়ের অনুশাসন প্রতিষ্ঠা করেন।
দেবী দুর্গার দশটি হাত রয়েছে। শিবের মতো তার তিনটি চোখ রয়েছে। এজন্য তাকে বলা হয় ত্রিনয়না। দেবী দুর্গার দশটি হাতে রয়েছে দশটি অস্ত্র যা শক্তির প্রতীক এবং সর্বশক্তিধর প্রাণী সিংহ তার বাহন। সিংহ শক্তির বাহন, ভয়ভীতি কখনই সিংহের কাছে আসতে পারে না। দুর্গা দশ হাত দিয়ে দশদিকে সব অকল্যাণকর্ম নিয়ন্ত্রণ করে থাকেন। মা দুর্গার হাতের সুদর্শন চক্র মহাবিশ্বের চারদিকে যাবতীয় ধ্বংসযজ্ঞ, অন্যায়-অবিচারের বিরুদ্ধে ন্যায়ের অনুশাসন সুনিপুণ অঙ্গুলিনির্দেশনায় পরিচালনা করেন, তা নির্দেশ করেন। দুর্গাকে মূলত বলা হয় দুর্গতি নাশের দেবী।
সুতরাং বলা যায়, দুর্গা অন্যায়-অবিচার দূর করে ন্যায়-সত্য প্রতিষ্ঠা করেন।