খাবার পরিবেশনের বৈচিত্র্যতাই পারতো তার বিব্রতবোধ অবস্থা রোধ করতে- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
রাবেয়া বেগম মেয়ের জন্মদিনে অনেক লোক দাওয়াত করলেন। কিন্তু তার বাসা ছোট হওয়ায় একত্রে সবাইকে খেতে দিতে না পেরে তিনি বিব্রতবোধ করেন।
রাবেয়া বেগম যদি বু-ফে পদ্ধতিতে খাদ্য পরিবেশন করতেন তাহলে সবাই একসাথে খেতে পারতো। অতিথির সংখ্যা বেশি হলে, জায়গা কম থাকলে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বু-ফে এর ব্যবস্থা করা যায়।
রাবেয়া বেগম বাসার লনে বা লম্বা বারান্দায় অথবা খোলা বাগানে কয়েকটি টেবিলে একই ধরনের খাবার সরবরাহ করতে পারতেন। খাবার গ্রহণের প্লেট, গ্লাস, চামচ, কাপ, আনুষঙ্গিক দ্রব্যাদি একটি টেবিলে সাজিয়ে রেখে, টেবিলের দু'পাশে বা, চারপাশে একইভাবে খাবারগুলো সাজালে যেকোনো পাশ থেকে অতিথিরা প্রত্যেক প্রকার খাবার প্লেটে নিয়ে স্বাধীনভাবে পছন্দমতো জায়গায় বসে গল্প-গুজবের মধ্যে দিয়ে আনন্দের সাথে খাবার উপভোগ করতে পারতো।
এভাবেই রাবেয়া বেগম খাবার পরিবেশনে বৈচিত্র্য এনে বিব্রতবোধ থেকে রেহাই পেতে পারতেন।