1 Answers
রিয়া একটি বিয়ের অনুষ্ঠানের দাওয়াত খেতে গেলো। সেখানে গিয়ে সে দেখল টেবিল অপরিষ্কার। এই কারণে রিয়া তৃপ্তি সহকারে খেতে পারেনি। যথাযথভাবে পরিবেশনের ওপর খাদ্য গ্রহণের সম্পূর্ণ তৃপ্তি ও আনন্দ নির্ভর করে। তাই খাবার টেবিল পরিষ্কার করে সাজাতে হয়। বিয়ের অনুষ্ঠানে টেবিল সাজানোর ধারাবাহিকতা নিম্নরূপ-
১. টেবিলে কাপড় বিছানো ও ম্যাট সাজানো।
২. সজ্জামূলক সামগ্রী দিয়ে সাজানো। যেমন- খাবার টেবিলের উপযোগী পুষ্পবিন্যাস এবং খাদ্য গ্রহণকারীর সংখ্যা অনুযায়ী টেবিল, চেয়ারের ব্যবস্থা করা।
৩. খাবারের পাত্র সাজানো। এক্ষেত্রে ঘরোয়া কিংবা আনুষ্ঠানিকতার মাত্রা ও রীতি অনুযায়ী সাজাতে হয়।
৪. খাদ্য গ্রহণের টেবিল বা স্থানটি সুবিন্যস্ত এবং শান্ত ও মনোরম পরিবেশে হওয়া দরকার। এজন্য প্রয়োজন পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোকিত পরিবেশ।
পরিশেষে বলা যায়, খাবার টেবিলে খাদ্য গ্রহণের আনুষঙ্গিক ও প্রয়োজনীয় বাসনপত্র পরিষ্কার ও সুসজ্জিত থাকলে তা আহারে তৃপ্তি বাড়ায়।