1 Answers

সাজিদ প্যাকেট পরিবেশন পদ্ধতিতে মিলাদে খাদ্য পরিবেশন করলেন।

প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাদ্য পরিবেশনের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়গুলো হলো- মোড়কজাত খাবার শুকনা ও হালকা হলে পরিবেশন করতে সুবিধা হয়। খাবারের মেনু তৈরি করার সময় খাদ্যের মৌলিক বিভাগ থেকে নির্বাচন করতে হবে। উদ্ভিজ ও প্রাণিজ প্রোটিনের সমন্বয়ে করা হলে মোড়কজাত খাবারের পুষ্টিমূল্য বাড়বে। একঘেয়েমি দূর করার জন্য মৌসুমি ফল, মুড়কি, পিঠা প্রভৃতি দেওয়া যায়। খাবারের ঘনত্ব এমন হওয়া উচিত যাতে প্যাকেট ভিজে না যায়। যখন প্যাকেটে খাবার পরিবেশন করা হয় তখন তা পুষ্টিকর ও আকর্ষণীয় হওয়া উচিত। 

এভাবেই প্যাকেট পরিবেশন পদ্ধতিতে খাদ্য পরিবেশন করলে খাদ্য সুষম আকর্ষণীয় রুচিকর ও বহনে সুবিধা হয়।

6 views

Related Questions