1 Answers

রাস্তা মেরামতের জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও লাবিবের মতো উদ্যোগের অর্থাৎ নৈতিক কর্তব্য পালনের প্রয়োজন আছে বলে আমি মনে করি।
মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে যে কর্তব্য সৃষ্টি হয়, এবং যা নাগরিক স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে পালন করে, তাকে নৈতিক কর্তব্য বলে। যেমন- নিজে শিক্ষিত হওয়া এবং সন্তানদের শিক্ষিত করা, সততার সাথে ভোট্ট দান, রাষ্ট্রের সেবা করা, বিশ্বমানবতার সাহায্যে এগিয়ে আসা ইত্যাদি।
উদ্দীপকে দেখা যায়, লাবিব ও তার বন্ধু সুনেশ বিদ্যালয়ে আসার পথে রাস্তার মাঝখানে একটি গর্ত দেখতে পায়। গর্তটি সে নিজেদের উদ্যোগে মেরামত করার কথা বলে, যা নৈতিক কর্তব্যকে নির্দেশ করে। নৈতিক কর্তব্য পালন রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করে। কেননা রাষ্ট্রের সরকারের একার পক্ষে সব দায়িত্ব পালন করা সম্ভব নয়। এক্ষেত্রে নাগরিকদেরকেও এগিয়ে আসতে হবে। নাগরিকগণ যদি নৈতিক কর্তব্য হিসেবে তাদের বাড়ির আশেপাশের বা এলাকার কোনো গর্ত ভরাট করে বা রাস্তা মেরামত করে তাহলে তারা নিজেরাই উপকৃত হবে। পাশাপাশি সমাজ ও রাষ্ট্রেরও উপকার হবে। দেশের অবকাঠামোগত উন্নয়ন হিসেবে রাস্তাঘাট নির্মাণ ও মেরামত করা রাষ্ট্রেরই দায়িত্ব। দেশে সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা রাষ্ট্রই গড়ে তোলে। তথাপি এক্ষেত্রে নাগরিকগণ যদি লাবিবের মতো সরকারকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করে তাহলে তা রাষ্ট্রের উন্নয়নকে আরও বেশি ত্বরান্বিত করে।
উপরের আলোচনার ভিত্তিতে তাই বলা যায়, রাস্তা মেরামতের জন্য সুনির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও দেশের উন্নয়নের জন্য লাবিবের মতো নাগরিক উদ্যোগের প্রয়োজন রয়েছে।

6 views

Related Questions

আমরাজানি, কোভিত-১৯ মহামারির সময়েতথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন আমাদের সহযোদ্ধা হয়ে দাঁড়িয়েছিল। তবেসাধারণ মানুষ যথেষ্ট প্রযুক্তিবান্ধব না হওয়ার কারণেপ্রাথমিক পর্যায়ে অসুবিধা হয়েছে অনেকের। এ সময় প্রযুক্তিরসঙ্গে পরিচিত হতে বাধ্য হয়েছিআমরা। অনেক নারী পুরুষএখন তথ্যপ্রযুক্তিভিত্তিক লেনদেন করছেন। এ পরিবর্তনের সুফলপেতে শুরু করেছে দেশেরব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।ব্যাপকহারে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে ব্যাংকব্যাবসা ভাল হবে। তবেতার জন্য দরকার প্রয়োজনীয়ও সঠিক অবকাঠামো এবংদক্ষ জনবল। আর এ বিষয়টিনিশ্চিত করার জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। আমরা যদি এখনতথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে না পারি, তাহলে বিশ্বায়ন প্রক্রিয়ায় টিকে থাকা কঠিন হবে। তথ্যপ্রযুক্তিভিত্তিক রূপান্তরের সুবিধা পাবে দেশের সাধারনমানুষ। (Translation [Bangla to English])
1 Answers 6 Views