1 Answers

প্রতিবেশী অভিজ্ঞ স্বপন সাহা রিয়াকে বয়স ও ওজন অনুযায়ী মুরগির খাদ্যের মান ও পরিমাণ বিষয়ে পরামর্শ দেন যাতে রিয়া উপকৃত হয়।
খাদ্যের মান বলতে খাদ্যে শর্করা, আমিষ, চর্বি, খনিজ লবণ ও ভিটামিনের সঠিক উপস্থিতি বুঝায়। খাদ্যের পরিমাণ বলতে পশুপাখিকে যথাযথ বয়স ও ওজন অনুসারে প্রতিদিনের সরবরাহকৃত খাদ্য বুঝায়।
অন্যান্য প্রাণীর মতো মুরগিরও দেহের বৃদ্ধি, শক্তি উৎপাদন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠার জন্য খাদ্য প্রয়োজন। আবার মুরগি পালনে লাভবান হওয়ার জন্য মুরগির খাদ্যের গুণগত মান থাকতে হয়। তাই মুরগিকে এমনভাবে খাদ্য সরবরাহ করতে হয় যাতে কোনো উপাদানের অভাব না থাকে। সঠিক মানের খাদ্য মুরগির দেহেকোষের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন ও হাড় গঠনে সাহায্য করে। মানসম্মত খাবার শরীরে শক্তি যোগানোর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও ডিম ও মাংস উৎপাদনে সাহায্য করে। আবার নির্দিষ্ট পরিমাণ অনুসারে খাদ্য প্রাদান করলে যথাযথভাবে মুরগির দৈহিক বৃদ্ধি ঘটে ও ভালো উৎপাদন পাওয়া যায়।
অতএব বলা যায়, মানসম্মত ও পরিমাণ অনুযায়ী খাদ্য প্রয়োগ করে লেয়ার মুরগির খামারে আশানুরূপ উৎপাদন পাওয়া যায় বলে স্বপন সাহার পরামর্শটি যৌক্তিক।

5 views

Related Questions