1 Answers
জলবায়ু পরিবর্তনের ফলে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রে নিম্নোক্ত প্রভাব পড়েছে-
i. বায়ুমণ্ডলে দিন দিন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ছে। ফলে বেড়ে গেছে বাতাসের ও সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। ফলে সমুদ্রের কোনো অংশে মাছের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আবার মাছের নিরাপদ বিচরণক্ষেত্র বলে খ্যাত কিছু এলাকা মাছশূন্য হয়ে গেছে।
ii. বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনের ফলে মাছ উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের সাগরের দিকে সরে গেছে। অনেক মাছ তার অভিপ্রায়ন পথ, প্রজননক্ষেত্র এবং বিচরণক্ষেত্র পরিবর্তন করে ফেলেছে।
iii. কোরাল রীফ বা প্রবাল সামুদ্রিক মাছের উৎকৃষ্ট আবাসস্থল, যেখানে বিভিন্ন ধরনের মাছ বাস করে এবং প্রজননক্ষেত্র হিসেবে ব্যবহার করে। পানির তাপমাত্রা বৃদ্ধি, ঢেউয়ের তারতম্য, সমুদ্রের অম্লত্ব বৃদ্ধি, দূষণ, স্রোতের গতি পরিবর্তন ইত্যাদি কারণে প্রবাল ধ্বংস হয়ে পড়েছে। এর ফলে সামুদ্রিক জীববৈচিত্র্য তথা মৎস্য বৈচিত্র্যের ওপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়েছে।
তাই শিক্ষার্থীদের প্রতিবেদনে সামুদ্রিক মৎস্য ক্ষেত্রে জলবায়ুর প্রভাব বিশেষ গুরুত্ব পেয়েছে।