1 Answers

প্রথম পরিবেশের প্রাণিগুলো ছিল মেলার বিভিন্ন আকার ও বর্ণের পোষা বিড়াল। বিড়ালগুলো একই প্রজাতির হলেও তাদের আকার ও বর্ণের ভিন্নতার পেছনে কিছু কারণ ছিল। এই বিড়ালগুলোকে দ্বিতীয় পরিবেশে অর্থাৎ বন্য পরিবেশে ছেড়ে দিলে তাদের মধ্যে অনেক পরিবর্তন ঘটবে। ঐ বিড়ালগুলোর নিকট বন্য পরিবেশ পূর্বের পরিবেশ থেকে যথেষ্ট ভিন্ন হবে। এখানে আলো, তাপমাত্রা, ভূ-সংস্থান, খাবারের প্রতিযোগীতা ইত্যাদি নতুন প্রভাবক বিড়ালগুলোকে নতুনরূপে পরিবর্তিত হতে বাধ্য করবে।
প্রথমে নতুন পরিবেশে খাপ খাওয়ানোর জন্য এরা বিভিন্ন অঙ্গ- প্রত্যঙ্গের পরিবর্তন ঘটাবে। অর্থাৎ বিড়ালগুলো বন্য পরিবেশে অভিযোজনের জন্য তাদের দেহের আকার আকৃতির পরিবর্তন ঘটাবে। আবার বন্য পরিবেশে খাবারের জন্য প্রতিযোগীতায় ছোট আকারের বিড়ালগুলো বড় বিড়ালের কাছে হার মানবে এবং খাদ্যাভাবে ছোট বিড়ালগুলো হয়তোবা মারা যাবে।

4 views

Related Questions