1 Answers

উদ্দীপকের মাহমুদ সাহেব নিজেকে কোম্পানির মালিক হিসেবে পরিচয় দেওয়া যথেষ্ট আইনসম্মত বলে আমি মনে করি।
পাবলিক লিমিটেড কোম্পানির মোট মূলধনকে নির্দিষ্ট মূল্যের সমান এককে ভাগ করা হয়। জনগণের শেয়ারের প্রত্যেকটি একক কোম্পানির মূলধনের অংশ হওয়ায় তারাও আংশিক মালিকানা পায়। ফলে তারা কোম্পানির বিভিন্ন সভায় অংশ নিতে পারে। এছাড়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মতামতও দিতে পারে।
উদ্দীপকের মাহমুদ সাহেব কোম্পানির প্রাথমিক শেয়ার কেনার আবেদন করেন। আবার, শেয়ার বাজার থেকে সেকেন্ডারি শেয়ারও কেনেন। এছাড়া তিনি বছর শেষে কোম্পানির সভায় দাওয়াত পান। তাই নিজেকে তিনি কোম্পানিটির একজন মালিক মনে করেন।
মাহমুদ সাহেব কোম্পানিটির শেয়ার কেনার মাধ্যমে এর মূলধন সংগ্রহে ভূমিকা রাখেন। তার মতো এরকম অনেক শেয়ারহোল্ডারের অংশগ্রহণের ফলেই প্রতিষ্ঠানটি এর ব্যবসায় শুরু করতে পেরেছে। তাই কোম্পানির প্রত্যেক শেয়ারহোল্ডারকে মালিকানার অধিকার দেওয়া হয়। অতএব, মাহমুদ সাহেব উদ্দীপকের কোম্পানিটির শেয়ার কেনার ফলে একজন মালিক হিসেবেই বিবেচিত হবেন।

7 views

Related Questions