1 Answers

উদ্দীপকের মাহমুদ সাহেব পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কেনেন।
এ ধরনের কোম্পানি সাধারণত বড় আয়তনের হয়ে থাকে। তাই এটি জনগণকে শেয়ার ও ঋণপত্র কেনার আহ্বান জানাতে পারে। তবে এক্ষেত্রে বিবরণপত্র প্রচারের প্রয়োজন হয়। পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য।
উদ্দীপকের মাহমুদ সাহেব একজন ব্যাংকার। তিনি প্রায়ই কোম্পানির প্রাথমিক শেয়ার কেনার আবেদন করেন। এছাড়া সেকেন্ডারি শেয়ার বাজার থেকেও শেয়ার কেনেন। এক্ষেত্রে কোম্পানিটির শেয়ার বাজারে শেয়ার বেচার অনুমতি আছে। এটি বিবরণপত্রের মাধ্যমে মাহমুদ সাহেবকে শেয়ার কেনার আহ্বান জানায়। আবার, তিনি যেকোনো সময় অন্য শেয়ারহোল্ডারদের কাছ থেকে শেয়ার কিনতে পারেন। এসব বৈশিষ্ট্যের সাথে পাবলিক লিমিটেড কোম্পানির মিল আছে। সুতরাং, শেয়ার কেনাবেচার সুবিধার জন্য মাহমুদ সাহেব পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কেনেন।

4 views

Related Questions